দে দে পাল তুলে দে লিরিক্স ও দে দে পাল তুলে দে গানের ইতিহাস জানুন
দে দে পাল তুলে দে লিরিক্স এবং গানের ইতিহাস সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি উপস্থাপন করা হয়েছে। এখানে জানবো দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না গীতিকার সুরকার সম্পর্কে জানুন।
এছাড়াও আপনারা জানতে পারবেন এই গানের সম্পূর্ণ লিরিক্স এর পাশাপাশি গানটি কত সালে এবং কোন ভাবধারায় লেখা হয়েছে সেই সম্পর্কে চলুন জানি বিস্তারিত।
পোস্ট সুচিপত্রঃ দে দে পাল তুলে দে লিরিক্স ও দে দে পাল তুলে দে গানের ইতিহাস জানুন
ভূমিকা
দে দে পাল তুলে দে গানের লিরিক্সটি দেখার পূর্বে এই সামান্য কথাগুলো দেখে নিন। গানটি মূলত ১৯৯৮ সালের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাওলানা নিজামুদ্দিন রচনা করেছেন। তিনি এই গানটি আধ্যাত্মিক ও ইসলামী ভাবধারায় লিখেন ও নিজেই তার সুর করেন। এর প্রকাশনা 1998 সালের চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুন্নতিয়া আলিয়া মাদ্রাসার ছাত্রদের সংগঠন।
মদিনা ইসলামী সাংস্কৃতিক ফোরাম, এর উদ্যোগে প্রকাশিত একটি ক্যাসেট গানটি প্রথম গাওয়া হয় উপস্থিত হয় সেই সময় এবং গানটির প্রথম কণ্ঠশিল্পী ছিলেন মাওলানা একরাম। পরবর্তীতে এই গানটি বিভিন্ন শিল্পীরা গিয়েছেন যেমন প্রখ্যাত শিল্পী আব্দুর রহমান বয়াতি। এছাড়া এই গানটি বর্তমানে আসিক, নিশি শ্রাবণী এবং সাদিয়া লিজা সহ আরো অনেক শিল্পী উপস্থাপন করেছেন।
দে দে পাল তুলে দে লিরিক্স দেখুন
দে দে পাল তুলে দে লিরিক্স বাংলা জনপ্রিয়তা পাওয়ায় অনেক শিল্পী এই গানটি পরিবেশন করেছেন। আপনিও যদি এই গানটি নিজের মত করে পরিবেশন করতে চান তাহলে আজকের এই লিরিক্সগুলো সেভ করে রেখে দিন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি লিরিক্সে চলে যায়।
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না,
পাল তুলে দে মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা,
একবারে ছেড়ে দে নৌকা
আমি যাব মদিনা। (২)
দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে
হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। (২)
ও দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা
মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা,
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ঐ (২)
ও দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
পাল তুলে দে মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা
একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা।।
ওই নূরের রোশনিতে দুনিয়া গেছে ঘুরে
নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে (২)
ও দয়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা
মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা,
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।।
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
পাল তুলে দে মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা
একবার ছেড়ে দে নৌকা,
আমি যাব মদিনা।।(২)
এই ছিল সম্পূর্ণ গানের লিরিক্স, এই জনপ্রিয় লোকগান ও গজল কে আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি ধন্য। আশা করি এই গানের লিরিক্স গুলো পেয়ে আপনারা উপকৃত হবেন। দে দে পাল তুলে দে লিরিক্স বাংলা অনুবাদ বা এই গানের ভাবধারা সম্পর্কে একটু জেনে নিন।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা
দে দে পাল তুলে দে গানের লিরিক্স বাংলা অনুবাদ ও ব্যাখ্যা
দে দে পাল তুলে দে গানটি অত্যন্ত জনপ্রিয় গান তাই এই গানের যে ভাবধারায় লিখা তার কিছু সারমর্ম আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখানে একজন ভক্ত বা আশিকের আকুল হৃদয়ের টান প্রকাশ পেয়েছ। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক বা মদিনায় যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন।
মাঝি যেন কোন অবহেলা বা হেলা না করে দ্রুত তাকে সেই গন্তব্যে পৌঁছায় সেই আকুতি থেকেই কথাগুলো আশা। ভক্তের কাছে তার হৃদয়টাই যেন পবিত্র কাবা শরীফ এবং দুই চোখ মদিনার রূপ। গানে এই কথাগুলো গভীরভাবে ভাবলে দেখা যায়। যে মদিনা ওয়ালা কে ভালোবেসেছে তার মনের ভিতরে মদিনা তৈরি হয়েছে।
আর এই মহৎ প্রেম দিয়েই মানুষ পবিত্র করে নেয় নিজের হৃদয়কে। তার এই অকুল ভালোবাসার প্রকাশ থেকেই বোঝা যায়। আশিকের প্রেমের কি শক্তি বা মহিমা। তিনি সকল দিকেই মদিনা ওয়ালার রশ্নি দেখতে পান। তার জালুয়া সকল দিকেই রয়েছে সে এই বিষয়গুলো উপলব্ধি থেকেই কথাগুলো উপস্থাপন করেছে বলে আমার মনে হয়।
লেখকের শেষ কথা
এই গানটি অত্যন্ত জনপ্রিয় হওয়ায় অনেকেই এই গান সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করতে পারে। তবে আমার মতে এই গানটি অত্যন্ত আশিক মাশকের প্রেমের গভীর প্রকাশের একটি বহির্বিকাশ। এই বিকাশ এর মাধ্যমে বোঝা যায় যে প্রেম কত উঠে গেলে এমন কথা উঠে।
কথায় আছে যে আমরা সবাই জানি যে বিশ্বনবী সকলের মুক্তির জন্যই এসেছেন তাই তার প্রেমে আমাদেরকে চরম সত্য হাসিল করতে হবে। আমরা এই গানটির কথাগুলো দেখে বুঝতে পারি যে ভালোবাসা যদি কারো সাথে হয়ে থাকে তাহলে তার মধ্যে সেই বিষয়গুলো প্রকাশিত হয়।
মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url