অনলাইনে জুয়া খেলার শাস্তি কি ও এর আইন জুয়া থেকে বাঁচার উপায় জানুন

অনলাইনে জুয়া খেলার শাস্তি কি তা আমরা অনেকই জানিনা। আমরা অনেক সময় টাকার জন্য বিভিন্নভাবে অনলাইনে জুয়া খেলে থাকি। এতে করে আমাদের উপকারের থেকে বেশি ক্ষতি হয়। 

অনলাইনে জুয়া খেলার শাস্তি কি ও এর আইন

কারণ এই জুয়ার ফাদে পড়ে অনেক মানুষ তার নিজের অর্থ সম্পদ সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। এতে নষ্ট হয় তার পরিবার। আর এভাবে চললে ধিরে ধিরে সমাজ ও রাষ্টের অনেক ক্ষতি হবে। 

পোস্ট সুচিপত্রঃ অনলাইনে জুয়া খেলার শাস্তি কি ও এর আইন জানুন

ভুমিকা

বাংলাদেশ সরকারের প্রচলিত আইন ও অনলাইনে জুয়া খেলার শাস্তি কি ও এর আইন আছে। যেমন, সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এবং দ্য গেমিং অ্যাক্ট, ১৮৬৭ অনুযায়ী অনলাইনে জুয়া খেলা বা পরিচালনা করা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। সাইবার অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্মে জুয়া খেলার অপরাধে সর্বোচ্চ ১ থেকে ৪ বছরের কারাদণ্ড, লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। 

দেশের আর্থিক শৃঙ্খলা রক্ষা, হুন্ডি ও অর্থ পাচার রোধ এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পুলিশ ও বিটিআরসি সার্বক্ষণিক অনলাইন জুয়ার সাইট বন্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করছে। তাই আমাদের যে বিষয় গুলো জানা দরকার সে গুলো নিচে উপস্থাপন করা হল, যাতে সবাই এই ধরনের প্রতারণা থেকে বাচতে পারে।

অনলাইন জুয়া বা iGaming হলো ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত ভার্চুয়াল পোকার, ক্যাসিনো ও স্পোর্টস বেটিংয়ের মতো যেকোনো জুয়া খেলা। ১৯৯৪ সালে লিচেনস্টাইন আন্তর্জাতিক লটারির টিকিট বিক্রির মাধ্যমে বিশ্বজুড়ে প্রথম অনলাইন জুয়ার সূচনা ঘটেছিল। বর্তমানে আন্তর্জাতিকভাবে এই বিশাল অনলাইন জুয়া বাজারের বাৎসরিক আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৪০ বিলিয়ন ডলারে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে এটি বৈধ হলেও সেবা প্রদানের জন্য স্থানীয় নিয়ামক সংস্থার লাইসেন্স থাকা বাধ্যতামূলক। করের সুবিধা পেতে অধিকাংশ জুয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান মাল্টা, জিব্রাল্টার, অ্যাল্ডারনি বা ফিলিপাইনের মতো ট্যাক্স হেভেনে নিজেদের ঘাঁটি তৈরি করে। ম্যাকাও অঞ্চলটি দীর্ঘকাল ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত থাকলেও ২০১৮ সালে ইউরোপীয় ইউনিয়ন তাদের কালো তালিকা থেকে ম্যাকাওকে বাদ দেয়।

অনলাইনে জুয়া খেলার শাস্তি কি ও এর আইন জানুন

বাংলাদেশে ইন্টারনেট এবং স্মার্টফোনের প্রসারের সাথে সাথে অনলাইন জুয়া বা বেটিং অ্যাপের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাও বর্তমানে এই সামাজিক ও আর্থিক অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার শতাব্দী প্রাচীন আইন রহিত করে পাস করেছে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬।  অনলাইন জুয়া আইন ২০২৬ ও শাস্তির বিধানপূর্বে ১৮৬৭ সালের দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট দিয়ে জুয়া সম্পর্কিত অপরাধ বিচার করা হতো, যাতে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে জুয়ার স্পষ্ট উল্লেখ ছিল না। 

অনলাইনে জুয়া খেলার শাস্তি কি ও এর আইনঃ ২০২৬ সালের নতুন আইনে অনলাইন জুয়া, ভার্চুয়াল ক্যাসিনো, স্পোর্টস বেটিং, এবং সাইবার স্পেস ব্যবহার করে জুয়া খেলাকে স্পষ্ট অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

অনলাইন জুয়ায় অংশগ্রহণঃ ডিজিটাল প্ল্যাটফর্ম, বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে সরাসরি জুয়া বা দূরবর্তী বেটিংয়ে অংশ নিলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।  

জুয়ার প্ল্যাটফর্ম বা বুকমেকার পরিচালনাঃ তাই অনলাইন বেটিং সাইট, ভিপিএন (VPN) ভিত্তিক ক্যাসিনো বা মিটর সাইট পরিচালনা ও পরিচালনা সহায়তা করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।  

সংগঠিত জুয়া ও অর্থ পাচারঃ অনেকেই ফেক সিম, ভুয়া এমএফএস (MFS) অ্যাকাউন্ট বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে জুয়ার লেনদেন ও অর্থ পাচার করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫ কোটি টাকা জরিমানা রাখা হয়েছে।  

বিজ্ঞাপন ও প্রমোশনঃ সামাজিক যোগাযোগ মাধ্যম, ইনফ্লুয়েন্সার বা মিডিয়া প্ল্যাটফর্মে জুয়ার প্রমোশন, স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করলে ৩ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানার কঠোর বিধান আনা হয়েছে।  

আইনটি কেন জরুরি ছিলঃ অনলাইন জুয়ার কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। নতুন আইনটির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ডিজিটাল নজরদারির মাধ্যমে জুয়ার সাইট চিহ্নিত করা এবং অপরাধীদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার ক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে।  

ডিজিটাল প্ল্যাটফর্মে যেকোনো ধরণের জুয়ায় অংশ নেওয়া বা এর প্রসারে সহায়তা করা আইনত অমার্জনীয় অপরাধ। সর্বনাশা এই অপরাধ থেকে নিজেকে ও তরুণ প্রজন্মকে মুক্ত রাখাই সচেতনতার প্রথম ধাপ। আর আমরা যেন এই অপরাধে না পড়ি তার জন্য এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে।

আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা

ইসলামে জুয়া খেলার শাস্তি কি জানুন

ইসলামে যেকোনো ধরনের জুয়া খেলা (তা সরাসরি হোক বা অনলাইনে) সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ। পবিত্র কোরআন ও হাদিসে জুয়াকে অত্যন্ত গুরুতর এবং জঘন্য পাপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।ইসলামে জুয়া খেলার শাস্তি কি জানেনা তাদের জন্য এই কথা গুলো জানা অতি প্রয়োজন। কুরআন যা বলে দেখুন।

ইসলামে জুয়া খেলার শাস্তি কি জানুন

আল্লাহ তাআলা সূরা আল-মায়েদার ৯০ নম্বর আয়াতে জুয়াকে শয়তানের অপবিত্র কাজ হিসেবে উল্লেখ করে তা থেকে পুরোপুরি দূরে থাকার নির্দেশ দিয়েছেন। হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্যের তীর, এসবই শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা এসব থেকে সম্পূর্ণ দূরে থাকো, যাতে তোমরা সফলকাম হতে পারো। (সূরা আল-মায়েদা: ৯০)

জুয়া খেলার পরিণতি কি জানুন

জুয়া খেলার পরিণতি আমাদের সবার জানা দরকার এতে হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যায়। তারা লোভে পড়ে নিজের শেষ সম্বল ও হারিয়ে ফেলে। এতে অনেকই মানুষিক ভাবে ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। পরিবার, সমাজ ও দেশের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। তাই আপনার জীবন আপনার পরিবার ও সমাজের কাছে গুরুত্ব পুর্ণ তাই নিজে মুল্য দিতে শিখুন।

  • জুয়া সম্পর্কে হাদিস
  • জুয়া সম্পর্কে কুরআনের আয়াত
  • ইসলামের দৃষ্টিতে জুয়া ও লটারি আল কাউসার
  • জুয়া খেলার কুফল

এই বিষয় গুলো আপনাদের জন্য উপস্থাপন করেছি যা জেনে আপনি এই অভাব থেকে নিজেকে বের করে আনতে পারেন। তাহলে আপনার কালো অন্ধকার জীবন আপনাকে ছেড়ে দিবে। অনেকি মনে করে আজকে হেরে গেলাম কালকে হয়তো জিতবো। আসলে এই কথা ভাবাটায় একটা লোভ আর লোভ করলেই পাপ, আর পাপ করে করে মানুষ তার মৃত্যুকে ডেকে আনে। এর থেকে বাঁচার উপায় দেখুন।

অনলাইন জুয়া থেকে বাচার উপায় জানুন

অনলাইন জুয়া থেকে বাচার উপায় যা তা হল এই অনলাইন জুয়ার তীব্র আকর্ষণ ও আসক্তি থেকে মুক্ত হতে সচেতন মানসিক প্রস্তুতি এবং ব্যবহারিক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আপনার এই জুয়া খেলার মনভাব আসলাই আপনাকে অন্য কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। এছাড়াও যে যে কাজ করবেন তা দেখুন।  

অনলাইন জুয়া থেকে বাচার উপায় জানুন

অনলাইন জুয়া থেকে দূরে থাকার কার্যকর উপায় অ্যাপ ও জুয়ার সাইট পুরোপুরি ব্লক করা ফেলুন। ফোনে বা কম্পিউটারে থাকা সব ধরণের বেটিং অ্যাপ, গেম ও অ্যাকাউন্ট ডিলিট করুন। প্রয়োজনে সাইট ব্লক করার অ্যাপ বা সফটওয়্যার যেমন, Gamban, BlockSite ব্যবহার করে জুয়ার ওয়েবসাইটগুলোতে প্রবেশ স্থায়ীভাবে বন্ধ করে দিন।

আর্থিক লেনদেনে নিয়ন্ত্রণ ও অভিভাবকত্ব করেন যাতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ বা কার্ডের নিয়ন্ত্রণ সাময়িকভাবে পরিবারের কোনো বিশ্বস্ত সদস্যের হাতে তুলে দিন। অনলাইন লেনদেনের সীমা কমিয়ে দিন যাতে হুট করে টাকা জমা দেওয়া সম্ভব না হয়।

সামাজিক মাধ্যম পরিষ্কার করতে হবে, যেসব সোশ্যাল মিডিয়া পেজ, গ্রুপ, চ্যানেল বা টেলিগ্রাম লিংকে জুয়ার প্রমোশন, সিগন্যাল বা প্রলোভন দেখানো হয়, সেগুলোকে আনফলো, লিভ ও ব্লক করুন। যাতে বার বার আপনার সামনে ওই অ্যাড না দেখায়। 

একাকীত্ব পরিহার ও অলস সময় কাটানো বাদ দিন। একা সময় কাটালে মানুষ তার নিজের মত চলে, তাই একা না থেকে অন্যদের সাথে সময় দিন। অলস বা ফাঁকা সময়েই জুয়া খেলার ইচ্ছা সবচেয়ে বেশি জাগে। এই সময়গুলোতে পরিবারকে সঙ্গ দিন, ভালো কথাও বেড়াতে যান পছন্দের খেলাধুলা করুন, বই পড়া বা নতুন কোনো কাজের দক্ষতায় মনোযোগ দিন।

টাকা পুনরুদ্ধারের চিন্তা মানসিকভাব ত্যাগ করুন অনলাইন জুয়ায় হেরে যাওয়া টাকা ফেরত পাওয়ার চেষ্টা করার মানসিকতাই মানুষকে আরও বড় বিপদে ফেলে। জুয়াড়িরা কখনোই লাভবান হয় না এই বাস্তবতা মেনে নিয়ে অতীতের ক্ষতিকে অতীত হিসেবেই ধরে নিন। তাহলে ধীরে ধীরে জুয়া খেলার প্রবণতা কমে যাবে।

ধর্মীয় অনুশাসন ও কাউন্সেলিংঃ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চা করুন, যা মানসিক আত্মনিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে। মানসিক চাপ বা প্রচণ্ড আসক্তি বোধ হলে কোনো সাইকোলজিস্ট বা প্রফেশনাল কাউন্সেলরের সহায়তা নিন। এতে আপনি আবার স্বাভবিক জীবনে ফিরে যেতে পারবেন।

লেখকের  শেষ কথা অনলাইনে জুয়া খেলার শাস্তি কি ও এর আইন

অনলাইনে জুয়া খেলার শাস্তি কি ও এর আইন যা সম্পর্কে জানলে এই ধরনের অপরাধ থেকে ফিরে আসা যায়। আমাদের সহজাত আচারণ হল যা ভালো লাগে তা বেশি করে করা। অনেকেই জুয়া খেলে কিছু টাকা পেয়ে এই খেলার প্রতি উদাসিন হয়ে পড়ে। তবে এই খেলার শেষটা সবার ক্ষেত্রে ধংসই ন্নিয়ে আসে।

আমরা আমাদের চারদিকে তাকালেই দেখতে পাই যে হাজারো মানুষ জুয়া খেলা নিয়ে ক্ষতির দিকে যায়।তাই আমাদের উচিত সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেদের রক্ষা করা। এতে আপনিও ভালো থাকবেন এবং আপনার পরিবার ও সমাজ দেশ সবাই আপনাকে ভালো চোখে দেখবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Post Page Ad Right After Title